সব
facebook apsnews24.com
ঢাকা ওয়াসার পানির বর্ধিত দামের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট আদেশ। - APSNews24.Com

ঢাকা ওয়াসার পানির বর্ধিত দামের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট আদেশ।

ঢাকা ওয়াসার পানির বর্ধিত দামের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট আদেশ।

রাজধানীতে গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ঢাকা ওয়াসার পানির বর্ধিত দামের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিটের আদেশের জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার (১৭ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ।

এর আগে গত ১৪ জুন সেবার মান না বাড়িয়ে ১ এপ্রিল থেকে পানির ২৫ শতাংশ দাম বাড়ানোর ঢাকা ওয়াসার সিদ্ধান্ত নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আইনজীবী অ্যাডভোকেট তানভীর আহমেদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। স্থানীয় সরকার সচিব, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষসহ (ঢাকা ওয়াসা) সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের পানির বিল ২৫ শতাংশ বাড়িয়েছে। আর বাণিজ্যিক গ্রাহকের বিল বাড়ানো হয়েছে প্রায় ৮ শতাংশ। নতুন মূল্যহার অনুযায়ী প্রতি হাজার লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা, যা আগে ছিল ১১ টাকা ৫৭ পয়সা। আর বাণিজ্যিকে প্রতি হাজার লিটারে ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে পানির মূল্য ৫ শতাংশ বাড়ানো হয়েছিল।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

সরকার চাইলেও দুর্নীতি মামলা প্রত্যাহার হবে না: হাইকোর্ট

সরকার চাইলেও দুর্নীতি মামলা প্রত্যাহার হবে না: হাইকোর্ট

উজিরপুরে হত্যার দায়ে দুই জনের আমৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ড

উজিরপুরে হত্যার দায়ে দুই জনের আমৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গায় এবার এক বিচারককে মারধর

চট্টগ্রামের পতেঙ্গায় এবার এক বিচারককে মারধর

সাতক্ষীরা কোটে নতুন ভবন নির্মান কে কেন্দ্র করে আইনজীবীদের মানব বন্ধন

সাতক্ষীরা কোটে নতুন ভবন নির্মান কে কেন্দ্র করে আইনজীবীদের মানব বন্ধন

ফুলকোর্ট সভায় সিন্ধান্ত: অবকাশকালীন ছুটি কমলো

ফুলকোর্ট সভায় সিন্ধান্ত: অবকাশকালীন ছুটি কমলো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ