আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ উওাল সাতক্ষীরার আইনজীবী সমিতি।
দীর্ঘ দিনের সমস্যা । সাতক্ষীরা বাসীর প্রানের দাবী।
সমাধানের জন্য সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাতক্ষীরার প্রধান সড়কে জেলা আইনজীবী সমিতির ব্যানার , আইনজীবী সহকারী সমিতির ব্যানার , এবং বিচার প্রার্থী মানুষের দাবীর ব্যানার নিয়ে সামাজিক দূরত্ব ও সামাজিক সুরক্ষা বজায় রেখে বিশাল মানব বন্ধন হয়েছে।
দাবী — সাতক্ষীরা জজ কোর্ট ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবন থেকে নবনির্মিত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট ভবনে যাওয়ার সরাসরি পথ ও গেট নির্মাণ করা।
মানব বন্ধনে সভাপতিত্ব করেন – সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ এম, শাহ আলম।
অনুষ্ঠান পরিচালনা করেন –আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম।
উপস্থিত ছিলেন – আইনজীবী সমিতির সাবেক সকল সভাপতি , সাবেক সকল সাধারণ সম্পাদক , কার্য্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ ও সরকারি আইনজীবী বৃন্দ ও আইনজীবী সহকারী বৃন্দ এবং বিচারপ্রার্থী মানুষ ।


