সব
facebook apsnews24.com
উজিরপুরে হত্যার দায়ে দুই জনের আমৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ড - APSNews24.Com

উজিরপুরে হত্যার দায়ে দুই জনের আমৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ড

উজিরপুরে হত্যার দায়ে দুই জনের আমৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ড

তালহা জাহিদঃ বরিশালের উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে মোঃ খলিল সিকদারকে হত্যার ঘটনায় ১ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।

আজ রোববার (১৩ ডিসেম্বর) বরিশালের ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলম এ রায় ঘোষনা করেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম জানান, দণ্ডিতদের মধ্যে উজিরপুরের দক্ষিন কুড়ালিয়া এলাকার বাবুল শেখকে আমৃত্যু কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং মশাং এলাকার আঃ হান্নান খানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ এপ্রিল রাত ৯টার দিকে উজিরপুর উপজেলার মশাং এলাকার মন্ডল বাড়ির পাশে নিহত মোঃ খলিল সিকদারকে ডেকে নিয়ে যায় দন্ডিতরা। পরবর্তীতে তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে হত্যা করা হয়। যে ঘটনায় পরের দিন নিহত খলিলের স্ত্রী মোসাঃ ছাহেরা খাতুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১০ সালের ১৪ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ২৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় দুইজনকে সাজা প্রদান করেন এবং অভিযোগ প্রমানিত না হওয়ায় বাকিদের খালাস প্রদান করেন।”

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

উচ্চ আদালতের রায় বাংলা অনুবাদে আসছে সফটওয়্যার

উচ্চ আদালতের রায় বাংলা অনুবাদে আসছে সফটওয়্যার

দীপন হত্যা: ৮ আসামির ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে

দীপন হত্যা: ৮ আসামির ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে

অভিজিৎ হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড

অভিজিৎ হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড

কুড়িগ্রামে একই পরিবারের চারজনকে হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামে একই পরিবারের চারজনকে হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

আলজাজিরার সম্প্রচার বন্ধে রিট: ৬ অ্যামিকাস কিউরির মতামত

আলজাজিরার সম্প্রচার বন্ধে রিট: ৬ অ্যামিকাস কিউরির মতামত

প্রাণনাশের হুমকির অভিযোগে কাদের মির্জার জিডি

প্রাণনাশের হুমকির অভিযোগে কাদের মির্জার জিডি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ