সব
facebook apsnews24.com
ছয়টি ভোজ্যতেল ও দুটি ফলের রস বা জুসের লাইসেন্স বাতিল - APSNews24.Com

ছয়টি ভোজ্যতেল ও দুটি ফলের রস বা জুসের লাইসেন্স বাতিল

ছয়টি ভোজ্যতেল ও দুটি ফলের রস বা জুসের লাইসেন্স বাতিল

মান সনদ বা লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছয়টি প্রতিষ্ঠানের আটটি পণ্যের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ছয়টি ভোজ্যতেল ও দুটি ফলের রস বা জুসের হওয়া পণ্যের মধ্যে রয়েছে ছয়টি ভোজ্যতেল ও দুটি ফলের রস বা জুসের ব্র্যান্ড।

এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, আজ মঙ্গলবার তাদের সার্টিফিকেশন কমিটির সভায় লাইসেন্সগুলো বাতিল করা হয়।

পণ্যগুলো হলো: সাভারের আশুলিয়ার ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ইফাদ সলিড গোল্ড ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, রংপুরের কোতোয়ালির গ্রীণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজের বাসমতি ব্র্যান্ডর ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, ময়মনসিংহের শম্ভুগঞ্জের এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের পিউরিভা ও রাইপ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, নরসিংদীর শিবপুরের গ্রিণ ট্রেড হাউজের টেস্টি ব্র্যান্ডের ফর্টিফাইড পাম অলিন, চট্টগ্রামের চান্দগাঁওয়ের ওকে ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন এবং রংপুরের মিঠাপুকুরের আরডি জুসিলা ও আর ডি ফজলি ব্র্যান্ডের ম্যাঙ্গো ফ্রুট ড্রিংকস।

বিএসটিআই বিজ্ঞপ্তিতে বলেছে, বৈধ লাইসেন্স নেওয়ার আগে এসব পণ্য বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ থাকবে।

  • 62
    Shares

আপনার মতামত লিখুন :

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

সরকার চাইলেও দুর্নীতি মামলা প্রত্যাহার হবে না: হাইকোর্ট

সরকার চাইলেও দুর্নীতি মামলা প্রত্যাহার হবে না: হাইকোর্ট

উজিরপুরে হত্যার দায়ে দুই জনের আমৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ড

উজিরপুরে হত্যার দায়ে দুই জনের আমৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গায় এবার এক বিচারককে মারধর

চট্টগ্রামের পতেঙ্গায় এবার এক বিচারককে মারধর

সাতক্ষীরা কোটে নতুন ভবন নির্মান কে কেন্দ্র করে আইনজীবীদের মানব বন্ধন

সাতক্ষীরা কোটে নতুন ভবন নির্মান কে কেন্দ্র করে আইনজীবীদের মানব বন্ধন

ফুলকোর্ট সভায় সিন্ধান্ত: অবকাশকালীন ছুটি কমলো

ফুলকোর্ট সভায় সিন্ধান্ত: অবকাশকালীন ছুটি কমলো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ