তালহা জাহিদ, বরিশাল
বরিশালের উজিরপুর শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী কেন্দ্রীয় মহিলালীগ নেত্রী সাহান আরা আব্দুল্লাহ, সাবেক স্বাস্থ্য মন্ত্রী মো: নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহর অকাল মৃত্যুতে তাদের রুহের মাগফেরাতে কামনা করে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন সোমবার আছর বাদ শিকারপুর বন্দরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্পাদক নজরুল ইসলাম মাঝী, উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাম্মদ নান্নু সিকদার , শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি শাকিল মাহমুদ আউয়াল, ইউপি সদস্য আস্রাফ হোসেন রাড়ী, ফরিদ হোসেন মূর্ধা ওয়ার্ড আ’লীগ সভাপতি মোঃ কবির খলিফা প্রমুখ। আলোচনা সভা শেষে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
এপিএস/১৫ জুন/পিটিআই/তালহা/বরিশাল


