হারুনর রশিদ: সব কিছু ঠিকঠাক থাকলে ২০২১সালের মার্চ মাসের দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউপির নির্বাচন অনুষ্টিত হবে বলে জানাগেছে। আসন্ন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মাতারবাড়ী তৃণমুল আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য,মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগের পরীক্ষিত বন্ধু,তৃণমূল আওয়ামীলীগের প্রাণ, ক্লিন ইমেজ এর ব্যক্তিত্ব মাষ্টার রুহুল আমিন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাতারবাড়ী ইউনিয়নের,সাইরার ডেইল,সদ্দারপাড়া,হংসমিয়াজির পাড়া,মগড়েইলসহ বিভিন্ন গ্রামে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।
এ সময় দলীয় নেতাকর্মীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাষ্টার রুহুল আমিনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের ইউপি নির্বাচনের মনোনয়ন বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। এতদঅঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকারের অগ্রাধিকার মেঘা প্রকল্প কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন হচ্ছে। দ্বিতীয় টুঙ্গিপাড়া হিসেবে খ্যাতি অর্জন করা এ ইউনিয়ন টি আওয়ামীলীগের ঘাটি। এ ভোট ব্যাংক রক্ষা করতে সঠিক নেতৃত্ব দরকার।
সঠিক নেতৃত্বের অভাবে আজ মাতারবাড়ীর সাধারণ মানুষ কর্মহারা,অসহায়ত্বের মধ্যেদিয়ে দিন যাপন করছে।মাষ্টার রুহুল আমিনের গণসংযোগের খবর এলাকায় ছড়িয়ে পড়লে, হ্যামেলিনের বাঁশি ওয়ালার ন্যায় ঘর থেকে রাস্তায় বেরিয়ে পড়েছিল নারী পুরুষ; যা চোখে পড়ার মতো।
তৃণমুল আওয়ামীলীগের দাবী! নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয় এধরনে প্রার্থী ডেকে এনে নৌকার মনোনয়ন দিলে মাতারবাড়ীর আওয়ামীলীগের জন্য চরম ক্ষতি হবে বলে ধারনা করছেন সচেতন মহল।


