কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় সদস্য যোগদানকৃত উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদকে ফুলেল শুভেচ্ছা ও একই সাথে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা (রেজিষ্ট্রার) জামাল উদ্দীন ও কর্মচারী (নৈশপ্রহরী) আঃ গফুর শেখ কে অবসর জনিত কারনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (১৩ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ উপলক্ষে উপজেলা সমাজসেবা অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মাদারীপুর শিশু পরিবার (বালক) উপ-তত্ত্বাবধায়ক নুরে আলম নাহিদকে কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার হিসাবে যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এসময় অবসর জনিত কারনে উপজেলা সমাজসেবা অফিসের (রেজিষ্ট্রার) জামাল উদ্দীন ও কর্মচারী (নৈশপ্রহরী) আঃ গফুর শেখ কে বিদায় সংবর্ধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ফিল্ড সুপারভাইজার শেখ ছাবের আলী, উচ্চমান সহকারী আব্দুস সামাদ, ইউনিয়ন সামজকর্মী কাজী ফজলুল হক, শিরিনা খাতুন, আমিনুর রহমান, শাহাজাহান আলী, অফিস সহকারী আছাদুজ্জামান, কারিগরি প্রশিক্ষক মিজানুর রহমান, অফিস সহায়ক সেলিম জাফর প্রমুখ।


