সব
facebook apsnews24.com
পটুয়াখালী পৌরসভার ৫টি ওয়ার্ডকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে - APSNews24.Com

পটুয়াখালী পৌরসভার ৫টি ওয়ার্ডকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে

পটুয়াখালী পৌরসভার ৫টি ওয়ার্ডকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী সদর

করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় পটুয়াখালী পৌরসভার ৫টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করা হয়েছে। আজ বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা রোধে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এই লকডাউনের সুপারিশ করে পটুয়াখালী জেলা করোনা প্রতিরোধ কমিটি।

পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পটুয়াখালী পৌর এলাকার ২নং, ৩নং, ৬নং, ৭নং এবং ৮নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করা হয়। ৪নং এবং ৫ নং ওয়ার্ডকে ইয়োলো জোন এবং ১নং ও ৯ নং ওয়ার্ডকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়।

সভায় পটুয়াখালীর সিভিল সার্জন মো. জাহাঙ্গীর হোসেন সিপন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ারসহ করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এপিএস/১৫ জুন/পিটিআই/রাকিবুল/পটুয়াখালী

  • 20
    Shares

আপনার মতামত লিখুন :

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

কলারোয়ায় সমাজসেবা অফিসারকে শুভেচ্ছা ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় সমাজসেবা অফিসারকে শুভেচ্ছা ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ