সব
facebook apsnews24.com
পুলিশ পরিচয়ে কৃষকের বাড়িতে ডাকাতি - APSNews24.Com

পুলিশ পরিচয়ে কৃষকের বাড়িতে ডাকাতি

পুলিশ পরিচয়ে কৃষকের বাড়িতে ডাকাতি

জেলা প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে সুলতান মিয়া নামের এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার গভির রাতে এ ঘটনা ঘটে। এ সময় কৃষকের ৮ টি গরু, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, বিদেশীয় কম্বলসহ মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগিরা জানায়, গেল রাত আড়াই টার দিকে ট্রাক ও পিকআপ নিয়ে একদল ডাকাত পুলিশ পরিচয়ে কৃষক সুলতান মিয়ার বাড়িতে ঢোকে। এসময় তারা বাড়ির ৭ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ১৬ হাজার টাকা ও ৫ টি মোবাইল ফোন লুটে নেয়। প্রায় এক ঘন্টা ধরে লুটপাট চালায়। এরপর গোয়াল থেকে ৮টি গরু ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। সকালে তারা রুমের জানালা ভেঙ্গে বাইরে এসে প্রতিবেশীদের খবর দেয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ^াস জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শর্ন করেছে। থানায় মামলা হয়েছে। পুলিশ ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ প্রতিনিধি-
০১৭২৯৮৩০৮৫৩

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

কলারোয়ায় সমাজসেবা অফিসারকে শুভেচ্ছা ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় সমাজসেবা অফিসারকে শুভেচ্ছা ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ