সব
facebook apsnews24.com
ভার্চ্যুয়াল পদ্ধতিতে অধস্তন আদালতে ২০ দিনে ৩৩,১৫৫ জনের জামিন - APSNews24.Com

ভার্চ্যুয়াল পদ্ধতিতে অধস্তন আদালতে ২০ দিনে ৩৩,১৫৫ জনের জামিন

ভার্চ্যুয়াল পদ্ধতিতে অধস্তন আদালতে ২০ দিনে  ৩৩,১৫৫ জনের জামিন

এপিএস নিউজ ডেস্ক

ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সারা দেশের অধস্তন আদালতে ২০ কার্যদিবসে ৬০ হাজার ৩৮৯টি জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি হয়েছে। এসব জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে সারা দেশের অধস্তন আদালত থেকে বিভিন্ন মামলায় ৩৩ হাজার ১৫৫ জন জামিন পেয়েছেন। গত ১১ মে থেকে ১১ জুন পর্যন্ত সময়ের মধ্যে আদালতের ২০ দিনের কার্যদিবসে এসব তথ্য মেলে।

করোনার সংক্রমণে উদ্ভূত প্রেক্ষাপটে ৯ মে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ শিরোনামে অধ্যাদেশ জারি করে সরকার। ফলে অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ পরিচালনার সুযোগ তৈরি হয়। অধ্যাদেশ জারির পর সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে প্র্যাকটিস নির্দেশনা (ব্যবহারিক দিকনির্দেশনা) প্রকাশ করা হয়। ১১ মে থেকে আদালতে ভার্চ্যুয়াল পদ্ধতিতে কার্যক্রম শুরু হয়, যার মধ্য দিয়ে বিচার বিভাগের ইতিহাসে নতুন এক অধ্যায়ের যাত্রা শুরু হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্যমতে, কার্যক্রম শুরু হওয়ার পর ১১ থেকে ২৮ মে পর্যন্ত ১০ কার্যদিবসে সারা দেশের অধস্তন আদালতে ৩৩ হাজার ২৮৭টি জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি হয়। এই সময়ে অধস্তন আদালত হতে ভার্চ্যুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে ২০ হাজার ৯৩৮ জন জামিন পান। আর ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত পাঁচ কার্যদিবসে সারা দেশের অধস্তন আদালতে ১৪ হাজার ৩৪০টি জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি হয়। এই সময়ে অধস্তন আদালত হতে ভার্চ্যুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে ৬ হাজার ৫৪২ জন জামিন পান।

সর্বশেষ তথ্য জানিয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ শুক্রবার প্রথম আলোকে জানান, ৭ থেকে ১১ জুন পর্যন্ত সারা দেশের অধস্তন আদালতে ১২ হাজার ৭৬২টি জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি হয়। এই পাঁচ কার্যদিবসে অধস্তন আদালত থেকে ভার্চ্যুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে ৫ হাজার ৬৭৫ জন জামিন পেয়েছেন। সূত্রঃ প্রথম আলো

  • 72
    Shares

আপনার মতামত লিখুন :

উজিরপুরে হত্যার দায়ে দুই জনের আমৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ড

উজিরপুরে হত্যার দায়ে দুই জনের আমৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গায় এবার এক বিচারককে মারধর

চট্টগ্রামের পতেঙ্গায় এবার এক বিচারককে মারধর

সাতক্ষীরা কোটে নতুন ভবন নির্মান কে কেন্দ্র করে আইনজীবীদের মানব বন্ধন

সাতক্ষীরা কোটে নতুন ভবন নির্মান কে কেন্দ্র করে আইনজীবীদের মানব বন্ধন

ফুলকোর্ট সভায় সিন্ধান্ত: অবকাশকালীন ছুটি কমলো

ফুলকোর্ট সভায় সিন্ধান্ত: অবকাশকালীন ছুটি কমলো

যাবজ্জীবন মানে ৩০ বছর যদি রায়ে আমৃত্যু লেখা না থাকে

যাবজ্জীবন মানে ৩০ বছর যদি রায়ে আমৃত্যু লেখা না থাকে

নিম্নমানের নেটওয়ার্ক সেবা: ৪ অপারেটরকে আইনী নোটিশ।

নিম্নমানের নেটওয়ার্ক সেবা: ৪ অপারেটরকে আইনী নোটিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ