সব
facebook apsnews24.com
উলিপুরে জিআরের ১০৬৫ কে‌জি চাল জব্দ - APSNews24.Com

উলিপুরে জিআরের ১০৬৫ কে‌জি চাল জব্দ

উলিপুরে জিআরের ১০৬৫ কে‌জি চাল জব্দ

কু‌ড়িগ্রা‌ম প্রতিনিধি

এজি লাভলু: কু‌ড়িগ্রা‌ম জেলার উলিপু‌র উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হ‌য়ে পড়া মানু‌ষের জন‌্য বরাদ্দকৃত জিআরের ১ হাজার ৬৫ কে‌জি চাল জব্দ করা হ‌য়ে‌ছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

২৪ মে উলিপুর উপ‌জেলায় বজরা ইউনিয়ন প‌রিষদ এলাকায় বিপুল না‌মের এক গ্রাম পু‌লি‌শের বা‌ড়ি থে‌কে এসব চাল জব্দ করা হয়। রাতেই উদ্ধারকৃত চালগুলো পুলিশ থানায় নিয়ে আসে।

গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ওই ইউনিয়নের বিপুল না‌মের গ্রাম পু‌লিশের বা‌ড়ি‌তে অভিযান চা‌লি‌য়ে ঘ‌রের মে‌ঝে‌তে কা‌লোবাজা‌রে মজুদকৃত ১ হাজার ৬৫‌ কে‌জি জিআরের চাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বাড়ির লোকজন সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়া‌জ্জেম হো‌সেন ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে ১ হাজার ৬৫ কে‌জি চাল জব্দ ক‌রে থানায় নি‌য়ে আসে। রাত ৯টায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।

উপ‌জেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কা‌দের ব‌লেন, এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে আইনের আওত‌ায় আনা হ‌বে।

এপিএস/২৬মে/লাভলু

—

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় ৪ উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার অবসরে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় ৪ উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার অবসরে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় পানির আসেনিক ও আয়রণ টেষ্টের কিডস প্রদান

কলারোয়ায় পানির আসেনিক ও আয়রণ টেষ্টের কিডস প্রদান

কলারোয়ার চন্দনপুরে অস্বচ্ছলদের কম্বল বিতরণ

কলারোয়ার চন্দনপুরে অস্বচ্ছলদের কম্বল বিতরণ

কলারোয়ায় মোটরসাইকেল নছিমন সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

কলারোয়ায় মোটরসাইকেল নছিমন সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম ভুল, ইবি রেজিস্ট্রারকে শোকজ

ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম ভুল, ইবি রেজিস্ট্রারকে শোকজ

আবুল হাসানাত আবদুল্লাহ’র ৭৩তম জন্মদিনে গৌরনদীতে মোনাজাত

আবুল হাসানাত আবদুল্লাহ’র ৭৩তম জন্মদিনে গৌরনদীতে মোনাজাত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ