আসাদ কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় এই প্রথম পানির আসেনিক ও আয়রণ টেষ্ট করার জন্য কিডস প্রদান করলো ঢাকা আহছানিয়া মিশন নামে একটি সংস্থা।
বৃহস্পতিবার (১০ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুলের হাতে এই কিডস তুলে দেন ঢাকা আহছানিয়া মিশনের টেকনিক্যাল অফিসার আইয়ুব আলী।
এসময় উপস্থিত ছিলেন-পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, পৌরসভার কাউন্সিলর এসএম মফিজুল হক, মোঃ রফিকুল ইসলাম, আলফাজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন, লুুৎফুন্ন নেছা লুতু, সন্ধা রানী বর্মণ, সহকারী প্রকৌশলী ওজিহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহরাওয়ার্দী হোসেন, উপ-সহকারী প্রকৌশলী অসীম চন্দ্রসহ প্রমুখ।


