সব
facebook apsnews24.com
ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম ভুল, ইবি রেজিস্ট্রারকে শোকজ - APSNews24.Com

ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম ভুল, ইবি রেজিস্ট্রারকে শোকজ

ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম ভুল, ইবি রেজিস্ট্রারকে শোকজ

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকাশিতব্য ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, শেখ রাসেলসহ প্রমুখের নামের বানান ভুল করায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফকে শোকজ করা হয়েছে। এতে তাকে আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসির পিএস উপ-রেজিস্ট্রার আইয়ূব আলী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (৭ ডিসেম্বর) রেজিস্ট্রার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সালের ডেস্ক ক্যালেন্ডারের বর্ডারের রং চূড়ান্ত করার জন্য ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের কাছে উপস্থাপন করেন। এসময় ভিসি ক্যালেন্ডারের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের নামের বানানে ভুল লক্ষ্য করেন। এধরণের ভুল অনভিপ্রেত উল্লেখ করে তাকে আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ ব্যাখাসহ জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে উপ-রেজিস্ট্রার আইয়ুব আলী বলেন, উপাচার্যের আদিষ্ট হয়ে তাকে শোকজ লেটারটি পাঠানো হয়েছে। এতে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, গতকাল দুপুরে কে যেন আমার অফিসের টেবিলে শোকজ লেটারটি রেখেছিল। আমি অফিসে গিয়ে সেটি হাতে পাই। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনার উপযুক্ত জবাব দিব।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ