সব
facebook apsnews24.com
বরিশালে ৫০টি ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান - APSNews24.Com

বরিশালে ৫০টি ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

বরিশালে ৫০টি ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

তালহা জাহিদঃ আসন্ন ১১ই এপ্রিল বরিশাল জেলার ৫০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনিত চেযারম্যান প্রার্থীদের হাতে উৎসবমূখর পরিবেশে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গবার (১৬ মার্চ) দুপুরে নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে এসব ফরম স্ব স্ব উপজেলার মেয়র, উপজেলা চেয়ারম্যানদের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থীদের হাতে তুলে দেন স্থানীয় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

ফরম বিতরণকালে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে অনেকেই মনোনয়ন প্রত্যশী ছিলেন।

আপনাদের আবেদন আমরা দলীয় বোর্ড বিভিন্ন যাচাই-বাচাই করে আমাদের রাজনৈতিক অভিভাবক (মন্ত্রী) পার্বত্য শান্তি চুক্তির রূপকার আবুল হাসানাত আব্দুল্লাহ’র নিকট জমা দেয়ার পর তিনি সকল মনোনয়ন দেখে চুড়ান্তভাবে প্রার্থী বাচাই করে কেন্দ্রীয় বোর্ডে জমা দেন।

পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। তাই আসন্ন নির্বাচনে সকলে মিলেই নৌকা প্রতীকের বিজয়ের জন্য কাজ করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শাক্তিশালী করে উন্নয়নের ধারা আব্যাহত রাখার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন- এ্যাড. মজিবর রহমান, মোয়াজ্জেম হোসেনন চুন্নু, এ্যাড. কায়ূম খান কায়সার, এ্যাড. মিলন ভূইয়া, গৌরনদী মেয়র পৌর মেয়র হারিস আহমেদ, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, মুলাদী উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু, সহ জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত থেকে তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নৌকা প্রতীকের মনোনয়ন পত্র গ্রহণ করেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

বরিশালে ৫০টি ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

বরিশালে ৫০টি ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

মওদুদ আহমদ আর নেই

মওদুদ আহমদ আর নেই

৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকতে ফের নির্দেশনা

৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকতে ফের নির্দেশনা

পদ্মা সেতু চালুর লক্ষ্য আগামী বছরের মার্চে

পদ্মা সেতু চালুর লক্ষ্য আগামী বছরের মার্চে

শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : লুৎফুন্নেছা বিউটি

শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : লুৎফুন্নেছা বিউটি

উজিরপুর সাতলা ইউপি সদস্য হতে চায় মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অর্চনা বিশ্বাস

উজিরপুর সাতলা ইউপি সদস্য হতে চায় মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অর্চনা বিশ্বাস

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ