তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫, ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ইউপি সদস্য হিসাবে নির্বাচনে অংশগ্রহন করবেন, উপজেলা মহিলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক অর্চনা বিশ্বাস।
এব্যাপারে বিজয় কামনা করে, উজিরপুর উপজেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অর্চনা বিশ্বাস বলেন, “দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ও তার সহধর্মিণী বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিয়সি নারী সাহানারা আব্দুল্লাহ’র নেতৃত্বে উজিরপুর উপজেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বিগত ২০ বছর যাবত আওয়ামী লীগের সকল কর্মকান্ডে তথা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভাবে কাজ করছি। বিগত সাতলা ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ইউপি সদস্য হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু জনগন আমাকে চাওয়া সত্বেও কোন কুচক্রী মহলের কারনে আমি নির্বাচিত হতে পারি নাই। কিন্তু জনগণ আমাকে এখনও চায়, জনগনের সার্থে আমি এবারও নির্বাচনে অংশগ্রহন করতে চাই।
আপনারা আমার জন্য দোয়া ও আর্শিবাদ করবেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করতে সক্ষম হবো।”


