সব
facebook apsnews24.com
শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : লুৎফুন্নেছা বিউটি - APSNews24.Com

শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : লুৎফুন্নেছা বিউটি

শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : লুৎফুন্নেছা বিউটি

এনামুল হক,ময়মনসিংহ:-
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি।

শনিবার (১৩ মার্চ) রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের পাগলার বাজারের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক ও বাউল গানেও অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি আরও বলেন, অর্থনৈতিক ও সামাজিক সব সূচকে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। অনেক ক্ষেত্রে ভারতকেও আমরা ছাড়িয়ে গেছি। বিশ্বে এখন বাংলাদেশের নাম উচ্চারিত হয় অর্জনের জন্য, সাফল্যের জন্য। বিদেশের পার্লামেন্টে এখন বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদুরপ্রসারী পরিকল্পনার ফলে বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেক সহনীয় পর্যায় ছিল। পৃথিবীর অনেক উন্নত দেশে বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটলেও বাংলাদেশে তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলায় সাফল্য অর্জন করেছে।

উক্ত সাংস্কৃতিক ও বাউল গান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোক্ষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোক্ষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম কালুন ও অনুষ্ঠান উদ্বোধন করেন পাগলার বাজার পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মোক্ষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন। সাংবাদিক দ্বীপজয় সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল আমিন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলা ভিশন ও বিটিভি’র নিয়মিত জনপ্রিয় কণ্ঠশিল্পী ইসরাত জাহান নিপা সহ আরও অনেকে।

উক্ত অনুঠানের পূর্বে ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি বাজার পরিদর্শন করেন এবং সকলের খোঁজ খবর নেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

উজিরপুর সাতলা ইউপি সদস্য হতে চায় মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অর্চনা বিশ্বাস

উজিরপুর সাতলা ইউপি সদস্য হতে চায় মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অর্চনা বিশ্বাস

বিমানবন্দরের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার পড়ে আহত ৪

বিমানবন্দরের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার পড়ে আহত ৪

যে পোস্ট সরিয়ে নিয়ে আবার ফেসবুকে দিলেন কাদের মির্জা

যে পোস্ট সরিয়ে নিয়ে আবার ফেসবুকে দিলেন কাদের মির্জা

লকডাউনের পথে ইতালি, জার্মানিতে করোনার তৃতীয় ঢেউ

লকডাউনের পথে ইতালি, জার্মানিতে করোনার তৃতীয় ঢেউ

কাদের মির্জাকে প্রধান আসামি করে মামলা নেয়নি পুলিশ

কাদের মির্জাকে প্রধান আসামি করে মামলা নেয়নি পুলিশ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ৭৯বার পেছাল

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ৭৯বার পেছাল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ