সব
facebook apsnews24.com
বিচারপতি'র হাতে 'মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড' পেলেন বালিকা মাঃ বিঃ শিক্ষক মনিরুজ্জামান - APSNews24.Com

বিচারপতি’র হাতে ‘মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড’ পেলেন বালিকা মাঃ বিঃ শিক্ষক মনিরুজ্জামান

বিচারপতি’র হাতে ‘মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড’ পেলেন বালিকা মাঃ বিঃ শিক্ষক মনিরুজ্জামান

তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান জেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্মারক স্বরূপ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফরাজী’র হাত থেকে “মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১” ও সনদ প্রাপ্তিতে প্রান্তিক এলাকার সুধী সমাজ তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এটা ঐতিহ্যবাহী হাবিবপুর শিক্ষা কমপ্লেক্সের গৌরব। এমনটা জানান শিক্ষার্থীসহ সকল শিক্ষক মন্ডলী।

বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে গত ৮ মার্চ সোমবার বিকাল ৪ টায় ইকনোমিক রিপোর্টাস ফোরাম মিলনায়তনে, ৮৭, পুরানা পল্টন লাইন, পল্টন টাওয়ার(৪র্থ তলা) ঢাকায় মহীয়সী নারী মাদার তেরেসা’র কর্মময় জীবন সম্পর্কে শীর্ষক আলোচনা সভা, মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড – ২০২১ ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফরাজী।

এসময়ে সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ জাকারিয়া, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও আই এন বি সংবাদ সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহম্মাদ , উপ পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম বিপিএম।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান।

ঐতিহ্যবাহী হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সকল শিক্ষক মন্ডলীর সার্বিক সহযোগীতায় শিক্ষার্থীদের লেখা পড়ার মান বৃদ্ধি, আধুনিক শিক্ষা ও খেলাধুলায় সন্তোষ জনক ফলাফলের জন্য আমরা সর্বত্র চেষ্টা করি। বিগত প্রতি বছর ছাত্রীদের সন্তোষ জনক ফলাফলে বরিশাল বোর্ডে হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় নিজ ঐতিহ্য বহন করে।

  • 106
    Shares

আপনার মতামত লিখুন :

বিচারপতি’র হাতে ‘মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড’ পেলেন বালিকা মাঃ বিঃ শিক্ষক মনিরুজ্জামান

বিচারপতি’র হাতে ‘মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড’ পেলেন বালিকা মাঃ বিঃ শিক্ষক মনিরুজ্জামান

বিদ্যুতের তারে ঝুলে ছিল লাইনম্যান

বিদ্যুতের তারে ঝুলে ছিল লাইনম্যান

পরকীয়া ধরা পড়ে দেনমোহর দাবী, নিরুপায় স্বামীর আত্মহত্যা

পরকীয়া ধরা পড়ে দেনমোহর দাবী, নিরুপায় স্বামীর আত্মহত্যা

শার্শায় প্রতিবন্ধী সেজে সু- কৌশলে ফেনসিডিলের ব্যবসা

শার্শায় প্রতিবন্ধী সেজে সু- কৌশলে ফেনসিডিলের ব্যবসা

শার্শায় ফেন্সিডিলসহ ২মহিলা গ্রেফতার

শার্শায় ফেন্সিডিলসহ ২মহিলা গ্রেফতার

‘মানুষের সেবা করা নেশার মতন’-বিশ্ব কিডনি দিবসে গণস্বাস্থ্যের আলোচনা সভা

‘মানুষের সেবা করা নেশার মতন’-বিশ্ব কিডনি দিবসে গণস্বাস্থ্যের আলোচনা সভা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ