সব
facebook apsnews24.com
শিশুকে সশ্রম কারাদণ্ড: ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট - APSNews24.Com

শিশুকে সশ্রম কারাদণ্ড: ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

শিশুকে সশ্রম কারাদণ্ড: ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

বিস্ফোরক দ্রব্যাদি আইনে করা মামলায় এক শিশুকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছর ‘সশ্রম কারাদণ্ড’ দেয়ায় সংশ্লিষ্ট বিচারকের কাছে লিখিত ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। সাজার রায়ের বিরুদ্ধে করা জেল আপিলের গ্রহণযোগ্যতার শুনানিতে বিষয়টি নজরে এলে ওই আদেশ দেওয়া হয়।

চার সপ্তাহের মধ্যে যশোরের শিশু আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক মাহমুদা খাতুনকে ওই বিষয়ে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। এছাড়া, হাইকোর্ট জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে শিশুটিকে এক বছরের জন্য জামিন দিয়েছেন।

নথিপত্রে দেখা যায়, এক মামলায় বাগেরহাটের একটি গ্রামের ওই শিশুর বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৪ ও ৫ ধারার অভিযোগ বিচারিক আদালতে প্রমাণিত হয়। আইনের ওই দুই ধারায় শিশুটিকে দোষী সাব্যস্ত করে ৪(বি) ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন যশোরের শিশু আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক মাহমুদা খাতুন। রায়ের বিরুদ্ধে কারাগার থেকে শিশুটি গত বছর জেল আপিল করেন, যা শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বলেন, জেল আপিলের গ্রহণযোগ্যতার শুনানিতে দেখা যায় আপিলকারী একজন শিশু। আইনে শিশুকে সশ্রম কারাদণ্ড দেওয়ার বিধান নেই। বিষয়টি নজরে এলে হাইকোর্ট সংশ্লিষ্ট বিচারক মাহমুদা খাতুনকে ওই বিষয়ে লিখিত ব্যাখ্যা জানাতে নির্দেশ দিয়েছেন।

  • 14
    Shares

আপনার মতামত লিখুন :

সরকারি চাকুরেদের আরো ছাড়!

সরকারি চাকুরেদের আরো ছাড়!

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর সুপারিশ

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর সুপারিশ

স্বাস্থ্য ও কারা অধিদপ্তরের ডিজিকে আদালত অবমাননা নোটিশ

স্বাস্থ্য ও কারা অধিদপ্তরের ডিজিকে আদালত অবমাননা নোটিশ

আলোচিত তুফান সরকারের জামিন বাতিল

আলোচিত তুফান সরকারের জামিন বাতিল

আমেরিকায় ‘স্যাটায়ার’ করে, এখানকার মতো কুৎসিতভাবে লেখে না: প্রধান বিচারপতি

আমেরিকায় ‘স্যাটায়ার’ করে, এখানকার মতো কুৎসিতভাবে লেখে না: প্রধান বিচারপতি

মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ