সব
facebook apsnews24.com
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর সুপারিশ - APSNews24.Com

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর সুপারিশ

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর সুপারিশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সুপারিশ করে মতামত দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আগের শর্তেই দুর্নীতির দায়ে দণ্ডিত এ শীর্ষ রাজনীতিকের সাজা স্থগিত থাকছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার সকালে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আইনমন্ত্রী আনিসুল হক এ সম্পর্কিত নথিতে অনুমোদন দিয়েছেন এবং উক্ত নথি কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ মার্চ শর্ত সাপেক্ষে সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে ছয় মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত ঘোষণা করেছিল। এর পরদিন মুক্তি পান তিনি। এরপর সেপ্টেম্বরে আরেক দফা আবেদন করা হয়।

গত ২ মার্চ আরেক দফা সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থরাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজায় কারাজীবন শুরু করেন খালেদা জিয়া। এরপর ৩০ অক্টোবর এ মামলায় আপিলে তার আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। রায়ে সাত বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

হারতা ইউপি নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা লিটু

হারতা ইউপি নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা লিটু

বিএনপির খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে: কাদের

বিএনপির খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে: কাদের

বৃহত্তর সিলেট জেলায় দিন দিন ভোটার সংখ্যা বাড়তে শুরু করেছে

বৃহত্তর সিলেট জেলায় দিন দিন ভোটার সংখ্যা বাড়তে শুরু করেছে

ইসতেহার পাঠ দিবসে নেতৃবৃন্দ: ৩ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়

ইসতেহার পাঠ দিবসে নেতৃবৃন্দ: ৩ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়

বিএনপির সঙ্গে চরম ধৈর্য্যের পরিচয় দিয়েছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সঙ্গে চরম ধৈর্য্যের পরিচয় দিয়েছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেসক্লাবে সংঘর্ষ : বিএনপির ৪৭ নেতাকর্মীর নামে মামলা

প্রেসক্লাবে সংঘর্ষ : বিএনপির ৪৭ নেতাকর্মীর নামে মামলা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ