সব
facebook apsnews24.com
আলোচিত তুফান সরকারের জামিন বাতিল - APSNews24.Com

আলোচিত তুফান সরকারের জামিন বাতিল

আলোচিত তুফান সরকারের জামিন বাতিল

আলোচিত ছাত্রী ধর্ষণ মামলার আসামি ও বগুড়া শহর শ্রমিক লীগের বহিষ্কৃত আহ্বায়ক তুফান সরকারের জামিন বাতিল করেছে আদালত। রোববার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ কে এম ফজলুল হক এ আদেশ দেন।

এর আগে গত ১৭ জানুয়ারি একই আদালত তুফান সরকারের জামিন আবেদন মঞ্জুর করেছিলেন।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নরেশ মুখার্জি বলেন, মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় বিচার চলা দুটি মামলার মধ্যে রোববার ধর্ষণ মামলার শুনানির তারিখ ধার্য ছিল। এদিন মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু তুফান সরকার দুদকের একটি মামলায় বর্তমানে বগুড়া জেলা কারাগারে। আদালতে তুফান সরকারকে হাজির করতে ব্যর্থ হওয়ায় জামিন আদেশ বাতিল করেন বিচারক।

এ ছাড়া তুফানের সহযোগী আতিকুর রহমান ওরফে আতিক আদালতে অনুপস্থিত থাকায় তাঁর জামিনও বাতিল করা হয়।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্বপরিচয়ের সূত্র ধরে ২০১৭ সালের ১৯ জুলাই বাসায় ডেকে এনে ওই ছাত্রীকে ধর্ষণ করে তুফান সরকার। ঘটনার জেরে ২৮ জুলাই তুফানের স্ত্রী তাছমিন রহমান এবং তার বড় বোন ও সাবেক পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান মেয়েটি এবং তার মাকে বাড়িতে নিয়ে নির্যাতনের পর মা-মেয়ের মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। ওই বছরের ২৯ জুলাই মেয়েটির মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তুফান সরকারসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

এ ছাড়া নির্যাতন ও মাথার চুল ন্যাড়া করে দেওয়ার ঘটনায় তুফান সরকারসহ ১০ আসামির বিরুদ্ধে আলাদা ধারায় আরেকটি মামলা করা হয়।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

আলোচিত তুফান সরকারের জামিন বাতিল

আলোচিত তুফান সরকারের জামিন বাতিল

আমেরিকায় ‘স্যাটায়ার’ করে, এখানকার মতো কুৎসিতভাবে লেখে না: প্রধান বিচারপতি

আমেরিকায় ‘স্যাটায়ার’ করে, এখানকার মতো কুৎসিতভাবে লেখে না: প্রধান বিচারপতি

মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

শিশুকে ১০ বছরের বেশি সাজা দেওয়া যাবে না

শিশুকে ১০ বছরের বেশি সাজা দেওয়া যাবে না

যুবলীগ নেতার ডিজিটাল নিরাপত্তার মামলায় শিক্ষকের রিমান্ড

যুবলীগ নেতার ডিজিটাল নিরাপত্তার মামলায় শিক্ষকের রিমান্ড

সারা দেশে থানাতে পাঁচ বছরে সাড়ে ২৬ হাজার ধর্ষণ মামলা

সারা দেশে থানাতে পাঁচ বছরে সাড়ে ২৬ হাজার ধর্ষণ মামলা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ