সব
facebook apsnews24.com
ইভটিজিংয়ের শিকার স্কুলছাত্রী ভর্তি হাসপাতালে - APSNews24.Com

ইভটিজিংয়ের শিকার স্কুলছাত্রী ভর্তি হাসপাতালে

ইভটিজিংয়ের শিকার স্কুলছাত্রী ভর্তি হাসপাতালে

সিনিয়র স্টাফ রির্পোটারঃ
লক্ষ্মীপুরের রায়পুরে বখাটের ইভটিজিংয়ের শিকার হয়ে মটরসাইকেরের ধাক্কায় এক স্কুল ছাত্রী হাসপাতালে ভর্তি হয়। এঘটনায় মঙ্গলবার (৯ মার্চ) আহত ছাত্রীর মা ফরিদা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেয়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টার সময় উপজেলা পরিষদের পাশে টিএসসি সড়কে।

আহত স্কুলছাত্রী সালমা আক্তার রিতু (১৩) রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ও প্রবাসী বেলায়েত হোসেনের মেয়ে। বখাটে জাবেদ হোসেন (২৫) উপজেলা পরিষদের সামনে চা দোকানদার কবির হোসেনের ছেলে।

আহত স্কুল ছাত্রী রিতু জানায়, গত বছর ধরে প্রাইভেট পড়তে গিয়ে স্কুলে ও শিক্ষকের বাসায় আসা যাওয়ার সময় উত্তক্ত ও উভটিজিং করে আসছে বখাটে জাবেদ । বকাঝকার ভয়ে পিতা মাতাকে জানায়নি সে। অবশেষে মঙ্গলবার সকালে শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় ইভটিজিং করে জাবেদ। কথা না বললে এক পর্যায়ে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেয়ে সড়কে ফেলে দেয় তাকে। এতে তার ডান হাত ভেঙ্গে গিয়ে মারাত্নক আহত হয়। এসময় চিৎকার দিলে বখাটে জাবেদ পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর হাসপাতালে ভর্তি করেন।

এঘটনার পর থেকে বখাটে যুবক জাবেদ পলাতক রয়েছে। তার পিতা চা দোকানদার কবির হোসেন কিছুই জানেন না বলে জানান।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, স্কুল ছাত্রীকে ইভটিজিং ও মটরসাইকেলের ধাক্কায় আঘাতের ঘটনায় তার মা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

ইভটিজিংয়ের শিকার স্কুলছাত্রী ভর্তি হাসপাতালে

ইভটিজিংয়ের শিকার স্কুলছাত্রী ভর্তি হাসপাতালে

ড. সাইদুরের রূহের মাগফিরাত কামনায় ইবিতে দোয়া

ড. সাইদুরের রূহের মাগফিরাত কামনায় ইবিতে দোয়া

পটুয়াখালীর দশমিনায় মেয়েকে ইভটিজিং, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম।

পটুয়াখালীর দশমিনায় মেয়েকে ইভটিজিং, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম।

রাজারহাটে রেল লাইন উন্নয়নের বালু-পাথর সড়কে

রাজারহাটে রেল লাইন উন্নয়নের বালু-পাথর সড়কে

সাতক্ষীরায় ছোটভাইকে হত্যা, ১দিন পর পলাতক বড়ভাই’র আত্নহত্যা

সাতক্ষীরায় ছোটভাইকে হত্যা, ১দিন পর পলাতক বড়ভাই’র আত্নহত্যা

নরসিংদী সদরের প্রথম চেয়ারম্যান হান্নান সরকার স্মরণে সভা ও দোয়া

নরসিংদী সদরের প্রথম চেয়ারম্যান হান্নান সরকার স্মরণে সভা ও দোয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ