ইরফানুর রহমান মারুফ(দশমিনা উপজেলা প্রতিনিধি)
বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রামে নিজ মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। সোমবার বহরমপুর ইউনিয়নের আদমপুর বাজারে এ ঘটনা ঘটে ভূক্তভোগী ও এলাকাবাসী সুত্রে জানা যায়,বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের আশ্রাফ আলীর ১৯ বছরের কন্যাকে একই গ্রামের মৌজে আলীর বখাটে পুত্র ফয়সাল (ছবি সংযুক্ত) দীর্ঘ দিন যাবত বিভিন্ন ভাবে ইভটিজিং করত। এ কারনে আশ্রাফ আলী তার কন্যাকে কয়েক মাস আগে বিবাহ দিয়ে দেন। বিবাহ দিয়েও ওই ইভটিজারের হাত থেকে রেহাই পায়নি তার ময়ে। বিবাহের পরেও বখাটে ফয়সাল আশ্রাফ আলীর মেয়েকে উত্যক্ত করতে থাকলে সে প্রতিবাদ করে। প্রতিবাদের ঘটনায় বখাটে ফয়সাল তার বন্ধুদের নিয়ে আশ্রাফ আলীকে আদমপুর বাজারে পেয়ে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায় । পরে স্থানীয়রা আশ্রাফ আলীকে উদ্ধার করে দশমিনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এই বিষয় ভুক্তভোগীর সাথে যোগাযোগ করলে তিনি মামলা করতে চায়না ইভটিজার দের ভয়ে।
আমরা সুস্থ ও সুন্দর সমাজ গড়তে চাই। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এইসব ইভটিজার দের চরম শাস্তি আশা করছি। যাতে আর কোনো ছেলে মেয়ে কাউকে ইভটিজিং করার সাহস না করে।
দুর্নীতি, মাদক, চোরা কারবারি, ইভটিজিং, মুক্ত দশমিনা গড়ার প্রত্যয়ে দশমিনার রাজনীতি ও তার সহকর্মী বৃন্দ।


