নিউজ ডেস্ক
আজ : ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৪, ২০২১


  • বেনাপোলে ১৫৫ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক।

    জেলা প্রতিনিধিঃ
    যশোরের বেনাপোল পোস্ট অফিস এলাকা থেকে ১৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইব্রাহীম নামে এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬। আটক মোঃ ইব্রাহীম হোসেন (২২) সে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের মোঃ মোসলেম হাওলাদারের ছেলে।

    যশোর র‌্যাব-৬ জানায়, আজ বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পনী কমান্ডার লেঃ এম সরোয়ার হুসাইন (এক্স) বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল পোস্ট অফিস -৭৪৩১ এর পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান চালালে, এসময় ১৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইব্রাহীম নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

    উদ্ধারকৃত মাদক ও ধৃত আসামীকে ২০১৮ সনের সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী নং ১০ (ক) ধারায় মামলা দিয়ে বেনাপোর পোর্ট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।