সব
facebook apsnews24.com
ত্রাণ বিতরণ: ছাইতানতলা আদর্শ আলিম মাদ্রাসার দাখিল ১৩’ব্যাচ। - APSNews24.Com

ত্রাণ বিতরণ: ছাইতানতলা আদর্শ আলিম মাদ্রাসার দাখিল ১৩’ব্যাচ।

ত্রাণ বিতরণ: ছাইতানতলা আদর্শ  আলিম মাদ্রাসার দাখিল ১৩’ব্যাচ।

নিজস্ব প্রতিবেদক: একদিকে করোনা মহামারি অন্য দিকে বন্যা বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবন যাত্রাকে বাধাগ্রস্ত করেছে। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তাদের কাছে অনেক ক্ষেত্রে অনুপস্থিত। এমন  সংকটে অনেক সংগঠন  এগিয়ে আসছে। ব্যাক্তিগত উদ্যোগেও অনেকে সাহায্য করছে।‘১৩ সালের দাখিল ব্যাচের বন্ধুগণ পরস্পর উদ্যোগ নিয়ে ত্রাণ বিতরণ করে এমন মানবিক কাজের সাথে যুক্ত হোন।

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ছাইতানতলা আদর্শ আলিম মাদ্রাসার ২০১৩সালের বন্ধুগন ভালো কিছু করার ও তাদের বন্ধুত্বকে ভালো কাজের মাধ্যমে আরো মজবুত করতে ত্রান বিতরণ করার উদ্যোগ নেয়। সেই উদ্যোগের অংশ হিসেবে তারা হরিপুর ও রেীমারীতে শুকনা খাবার, স্যালাইনসহ নগদ টাকা সহায়তা করে।  গত ০৬ আগষ্ট ২০২০ তাদের হরিপুর ও রেীমারিতে ত্রাণ বিতরন করতে দেখা যায়।

তাদের এমন কাজে যেমন তাদের পরিবার খুশি তেমনি এলাকাবাসীও  কাজটিকে ইতিবাচক হিসেবে দেখছে।  বন্ধুদের ভেতর এমন মানবিক উদ্যোগগুলো আরো বেশী বেশী নিলে অনেক সংকট দ্রুত কাটিয়ে উঠা যাবে বলে অনেকের ধারনা।

ছাইতানতলা আদর্শ  আলিম মাদ্রাসার দাখিল ১৩’ব্যাচের বন্ধু গোলাম মোস্তফার  সাথে কথা হলে তিনি বলেন, “ সাধ্য অনুযায়ী বন্ধুরা মিলে এই উদ্যোগ নিয়েছি। আমারা চাই ভালো কাজগুলোর মধ্য দিয়ে আমাদের বন্ধুত্ব আরো বিকশিত হোক।  ভবিষ্যতে এই কাজগুলো আরো বৃহৎ পরিসরে করে আর্ত-মানবাতায় নিজেদের নিয়োজিত রাখতে চাই।”

  • 67
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ