নিউজ ডেস্ক
আজ : ২৪শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৪, ২০২১


  • ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

    মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত এলাকা থেকে মো: এরশাদ আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্ত এলাকার খামারটারী গ্রামের নিজ বসত বাড়ির পিছনে খড়ের গাদা থেকে গাঁজা ও মোবাইলসহ ওই মাদক কারবারিকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ।

    আটক ওই মাদক কারবারি ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।

    এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আটক ওই মাদক কারবারি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।