তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের আসন্ন উপ নির্বাচনে আজ ১৪ অক্টোবর বুধবার দক্ষিণ সাতলা ৫ নং ওর্য়াড রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল বাশার লিটন ‘এর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রয়াত চেয়ারম্যান খলিলুর রহমান বিশ্বাস ‘এর পুত্র, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলমগীর বিশ্বাস ‘এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাবেক স্বনামধন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিলাঞ্চলের জনপ্রিয় নেতা মোঃ হাফিজুর রহমান ইকবাল। তিনি তার বক্তব্যকালে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সবার মাঝে তুলে ধরে বলেন, ” বর্তমান সরকার নৌকার, মাননীয় সাংসদ নৌকার, উপজেলার চেয়ারম্যান নৌকার, লিটন সবার আস্থাভাজন, তাই লিটন চেয়ারম্যান হলে আপনাদের জন্য যতটুকু উন্নয়ন মূলক কাজ করতে পারবে, অন্যকোন দলের অন্যকোনো মতের লোকের দ্বারা তা কোনক্রমেই সম্ভব নয়। তাই বলবো বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, আসন্ন ২০ তারিখ নৌকা মার্কায় একটি একটি করে ভোট দিয়ে খায়রুল বাশার লিটন’কে জয়যুক্ত করে মাননীয় সাংসদ আলহাজ্ব মোঃ শাহে আলম ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন”।
উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।
এসময়ে উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যনেল মেয়র হেমায়েত উদ্দিন হিমু, তিনি বলেন “অনেকেই বলেছেন রাজাপুর ঝুঁকিপূর্ণ সেন্টার, আওয়ামী লীগের আমলে ঝুঁকিপূর্ণ বলতে কোন কথা নাই, কেউ যদি নাশকতা করার চেষ্টা করে আপনারা শক্ত হাতে পতিহত করবেন”।
সেসময় নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল বাশার লিটন বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। আপনাদের দোয়া ও ভালোবাসা সাথে থাকলে কোনো বাধাকে বাধা মনেকরি না। আরও বলতে চাই, আল্লাহ তাআলা রহমতে যদি চেয়ারম্যান হতে পারি, মাদক ও চাঁদাবাজি’সহ শক্ত হাতে পতিহত করবো।
সেসময় আর উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পরিমল কুমার বাইন তনু, বরিশাল ২ আসনের মাননীয় সাংসদের ছোট ভাই মোঃ রিয়াজ উদ্দিন, যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ শাহিন হাওলাদার, যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বালী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস সরদার, উপজেলা ওয়ার্কাস পাটির সভাপতি ফয়জুল হক বালী ফারাহীন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহদাত উল ইসলাম সুমন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আসাদ হাওলাদার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুহুল বালী, সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক কিরন অধিকারী, ইউনিয়ন ছাত্রলীগের তথ্য বিষয়ক সম্পাদক মাসুম, ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতা সাইফুল ইসলাম তুহিন, ছাত্রলীগ নেতাকর্মী আশিক’সহ স্থানীয় নেত্রীবৃন্দ।


