সব
facebook apsnews24.com
কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন - APSNews24.Com

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন

আসাদুজ্জামান আসাদ ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলা পরিষদ হলরুমে ৭৭জন বীর মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন তথ্যের নথিপত্র যাচাই-বাছাই ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়া হয়। বেসামরিক গেজেট নিয়মিত করার জন্য যাচাই-বাছাই অন্তে পরবর্তীকালে তালিকা চূড়ান্ত করতে এ সাক্ষ্য গ্রহন করা হয়। উপজেলা যাচাই-বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন-সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, জামুকা মনোনীত প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জেলা প্রশাসক মনোনীত যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, স্থানীয় সাংসদ মনোনীত কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শওকাত আলী। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, প্রাক্তন উপজেলা কমান্ডার আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, জামুকা মনোনীত প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সাংবাদিকদের জানান, উপজেলায় ৭৭জন বীর মুক্তিযোদ্ধার তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে যাচাই-বাছাইকৃত তালিকা প্রকাশ করা হবে। অসম্পূর্ণ কাগজপত্র ও যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাদেরকে হাই কোর্টে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ