সব
facebook apsnews24.com
ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩ - APSNews24.Com

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

ফেনীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টিউবওয়েল স্থাপনে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. সমশে আলীকে মারধর করেছে ঠিকাদার ও তার সহযোগীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঠিকাদারসহ তিনজনকে আটক করেছে। থানায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ জানায়, ফেনী সদর উপজেলার ভূমি অফিসে টিউবওয়েল স্থাপনের কাজ পায় ঠিকাদার হ‌ুমায়ূন কবীর। কাজ নিম্নমানের হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সরেজমিনে তদন্তে যায় সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. সমেশ আলী।

প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারকে সঠিকভাবে কাজ করার কথা বললে অকথ্য ভাষায় গালমন্দ করে তাকে মারধর করা হয়।

এ সময় ভূমি অফিসের লোকজনের সহায়তায় ঠিকাদার হ‌ুমায়ূন কবীর, জিলানী ও দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আইয়ুব মিস্ত্রি নামে একজন পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত সমেশ আলীকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি বাদী হয়ে মামলা করেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

প্রসঙ্গত, ফেনীতে প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা ব্যয়ে এই টিউবওয়েল স্থাপন প্রকল্পের ৪ হাজার ৫২৮টির মধ্যে ইতোমধ্যে ২ হাজার ৩১৪টি নলকূপের কাজ শেষ হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ৯ ফেব্রুয়ারি ফেনী সদর ভূমি অফিসে টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করেছিলেন টিকাদার হ‌ুমায়ূন।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ