সব
facebook apsnews24.com
রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার - APSNews24.Com

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

মাসুদ রানা,রাজারহাট, কুড়িগ্রাম প্রতিনিধি :
রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় ৫ ব্যক্তি গুরুতর জখম হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র সহ হুকুমদাতা ও ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর মিয়াপাড়া গ্রামের একরামুল হকের সাথে প্রতিবেশি আব্দুল হামিদের বসত ভিটার ২শতাংস জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে আব্দুল হামিদ ওই জমির দখল নিতে স্থানীয় একটি গ্রুপের সন্ত্রাসীদের ভাড়া করে।

সন্ত্রাসীরা রড,ছোড়া,দা-কুড়াল সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মি স্টাইলে একরামুলের পরিবারের লোকদের উপর হামলা, ঘর ভাংচুর ও লুটতরাজ করে। এতে জাহিদুল ইসলাম,বিজলী বেগম,সায়্যেদুল,আবু সায়েম ও খুরশিদা বেগম নামের ৫ব্যক্তি গুরুতর জখম হয়। আহতদের মধ্যে ৪জনকে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ১জনকে লালমনির হাট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বিজলী বেগম ও সাইয়্যেদুলের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

এদিকে ঘটনার সময় খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেশীয় অস্ত্র সহ সন্ত্রাসী বাহিনীর মমিনুল ইসলাম (২১) ছানি মিয়া (২৫) আরিফ মিয়া (২৮) লিয়ন মিয়া (৩০) আতিকুল (৩৫) শাহআলম (৪৩) এবং হুকুমদাতা আব্দুল হামিদ (৬৫) সহ ৭জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শনিবার এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ