সব
facebook apsnews24.com
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - APSNews24.Com

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাসুদ রানা, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।। রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে নানা কর্মসূচি পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম,রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষী,রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধান ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

২১ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসন জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। এছাড়া বাদ যোহর বিভিন্ন মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য গত কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা অফিসার্স ক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা আবৃতি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

  • 16
    Shares

আপনার মতামত লিখুন :

ভালো সাংবাদিক হতে হলে পড়া লেখার বিকল্প নেই: আবুল কাশেম রুমন

ভালো সাংবাদিক হতে হলে পড়া লেখার বিকল্প নেই: আবুল কাশেম রুমন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ