মাসুদ রানা,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: এখন থেকে চুল-দাঁড়ি ছাটার পাশাপাশি নর সুন্দরদের সেলুনেই বই পড়তে পারবেন পাঠকরা। এমন চিন্তা-চেতনা থেকেই রাজারহাট সহ কুড়িগ্রামের ৩টি উপজেলায় চালু হয়েছে সেলুন ভলান্টিয়ার’স লাইব্রেরী। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর উদ্ধোধন করেছেন।
শুক্রবার কুড়িগ্রাম জেলা সরকারি গণ-গ্রন্থাগার হলরুমে জেলার রাজারহাট উপজেলার তরুণের অভিযান গ্রন্থাগার,আশা স্মৃতি পাঠাগার ও সংস্কৃতি সংসদ,নাগেশ্বরী উপজেলার পল্লী পাঠাগার,জান্নাতি মহিলা উন্নয়ন সমিতি ও পাঠাগার, সময় পাঠাগার,আরিফ আলোর দিশারী পাঠাগার,গোলাম মওলা আলোর দিশারী পাঠাগার এবং ফুলবাড়ি উপজেলার দাসিয়ারছড়া বেসরকারি গ্রন্থাগারের উদ্যোগে হেয়ার কাটিং ভলান্টিয়ার’স লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়। ভলান্টিয়ার’স লাইব্রেরীগুলো হচ্ছে,রাজারহাট উপজেলার স্বপ্ন হেয়ার ড্রেসার ও পলাশ হেয়ার কাটিং এবং নাগেশ্বরী উপজেলার টিপটপ হেয়ার কাটিং,ভাই ভাই সেলুন,কাকলি হেয়ার কাটিং,জাবেদ হেয়ার কাটিং এবং ফুলবাড়ি উপজেলার দাসিয়ার ছড়ায় ভাই ভাই সেলুন।
৫ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসে , মুজিব বর্ষের অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার,প্রতিপাদ্যকে সামনে রেখে হেয়ার কাটিং ভলান্টিয়ার’স লাইব্রেরী এর উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা সরকারি গ্রন্থাগারিক কে. এম. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসসেব উপস্থিতি ছিলেন,কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আবু যোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. আনোয়ার হোসেন মন্ডল, বাংলাদেশ বেসরকারি গণ-গ্রন্থাগার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এম রশিদ আলী প্রমুখ।


