সব
facebook apsnews24.com
ডিজিটাল নিরাপত্তা আইনে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা - APSNews24.Com

ডিজিটাল নিরাপত্তা আইনে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

এপিএস নিউজ ডেস্ক

জেলার বালিয়াডাঙ্গীতে ওএমএস ডিলারের গুদাম হতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধারের ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোমিনুল ইসলাম ভাসানীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় দুটি অনলাইনের সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বালিয়াডাঙ্গী থানায় ওই মামলা করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোমিনুল ইসলাম ভাসানীর বিরুদ্ধে চাল চুরির আপত্তিকর স্ট্যাটাস দেয়। এতে বাদীর মানহানি করা হয়েছে এবং লোক সমাজে তাকে হেয় করা হয়েছে।

এ ঘটনায় ভাসানী ওইদিন রাতেই বালিয়াডাঙ্গীর স্থানীয় সাংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করে স্ট্যাটাসগুলোকে অসত্য ও মানহানিকর বলে দাবি করে তার প্রতিবাদ জানায়।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোমিনুল ইসলাম ভাসানী বাদী হয়ে চট্রগ্রামে অবস্থানরত সাংবাদিক শাওন আমিন, বিডি নিউজের হ্যালোর প্রতিনিধি রহিম শুভ এবং জাগোনিউজ২৪ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দীন সরকার ও বিডিনিউজ২৪ডটকমের সম্পাদক ইনচার্জ তৌফিক ইমরোজ খালেদীর বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ও ৩১ ধারায় রুজু করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রামবাবু রায় জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সূত্রঃ ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএ।

এপিএস/১৯এপ্রিল/টিআই

  • 13
    Shares

আপনার মতামত লিখুন :

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

কলারোয়ায় ৪ উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার অবসরে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় ৪ উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার অবসরে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় পানির আসেনিক ও আয়রণ টেষ্টের কিডস প্রদান

কলারোয়ায় পানির আসেনিক ও আয়রণ টেষ্টের কিডস প্রদান

কলারোয়ার চন্দনপুরে অস্বচ্ছলদের কম্বল বিতরণ

কলারোয়ার চন্দনপুরে অস্বচ্ছলদের কম্বল বিতরণ

কলারোয়ায় মোটরসাইকেল নছিমন সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

কলারোয়ায় মোটরসাইকেল নছিমন সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম ভুল, ইবি রেজিস্ট্রারকে শোকজ

ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম ভুল, ইবি রেজিস্ট্রারকে শোকজ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ