সব
facebook apsnews24.com
মহিপুরে পুলিশের অভিযানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ২ - APSNews24.Com

মহিপুরে পুলিশের অভিযানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ২

মহিপুরে পুলিশের অভিযানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ২

মহিবুল্লাহ পাটোয়ারী :

পটুয়াখালীর মহিপুরে থানা পুলিশের অভিযানে সোমবার রাত ১১ টার সময় কুয়াকাটা মেয়র বাজার সংলগ্ন এলাকার থেকে চিহ্নিত মাদক কারবারী, কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া গ্রামের হাসান ঘড়ামির ছেলে মোঃ আসাব ঘরামি (২৫) কে ১৫০ পিচ ইয়াবা সহ আটক করা হয়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এস আই তারেক মাহামুদ ও এস আই সাইদুল ইসলামের নেতৃত্বে আটককৃত আসাহাব কে নিয়ে অভিযান পরিচালনা করে রাত ৩ টা ৩০ মিনিটের সময় তার বাড়ির রান্না ঘড় সংলগ্ন মাটি খুড়ে মাটির নিচ থেকে আরো ৫০০ মোট ৬৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার ভাই মোঃ মাহাতাব উদ্দিন (২৪) কে আটক করা হয় তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী নাজমা বেগম পালিয়ে যায়।

উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজারমূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, আটককৃত আসামি আসাহাব একজন চিহ্নিত মাদক করবারি, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং ধরা ছোঁয়ার বাহিরে থেকে সে তার ব্যাবসা পরিচালনা করে আসছিল।

তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

  • 53
    Shares

আপনার মতামত লিখুন :

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ