সব
facebook apsnews24.com
আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হকের মায়ের ইন্তেকাল - APSNews24.Com

আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হকের মায়ের ইন্তেকাল

আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হকের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক    

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা  জাহানারা হক ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (১৮ এপ্রিল) বাদ জোহর বনানীর ১১ নম্বর রোডসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে সীমিত পরিসরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

গত বছরের ২৭ অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাহানারা হক। তিনি দীর্ঘদিন ধরে  হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর ৫ মাস ২১ দিন। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট সিরাজুল হকের সহধর্মিণী।

তিন বছরের ব্যবধানে মন্ত্রী তাঁর ভাই ও বোনের পর মাকে হারালেন। ২০১৭ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে মন্ত্রীর একমাত্র ছোট ভাই আরিফুল হক রনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে  ও এক মেয়ে রেখে গেছেন।

মন্ত্রীর বড় বোন সায়মা ইসলাম ২০১৮ সালের ১৫ জুলাই ঢাকায় মারা যান। তিনি স্বামী ও এক ছেলে রেখে গেছেন। বিয়ের কিছুদিন পর ১৯৯১ সালের ২ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় স্ত্রী নূর আমাতুল্লাহ্ রিনা হককে হারান আইনমন্ত্রী। ২০০২ সালের ২৮ অক্টোবর মারা যান আনিসুল হকের বাবা অ্যাডভোকেট সিরাজুল হক।

আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এপিএসনিউজ/১৮এপ্রিল/টিআই

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

বিচারকদের কাঙ্খিত আবাসন প্রকল্প হচ্ছে বসুন্ধরায়

বিচারকদের কাঙ্খিত আবাসন প্রকল্প হচ্ছে বসুন্ধরায়

ভুয়া সাংবাদিক সেজে আইনমন্ত্রীর সঙ্গে প্রতারণার চেষ্টা

ভুয়া সাংবাদিক সেজে আইনমন্ত্রীর সঙ্গে প্রতারণার চেষ্টা

হেগের আইসিসির বিচারক নির্বাচন থেকে হঠাৎ সরে দাঁড়াল বাংলাদেশ

হেগের আইসিসির বিচারক নির্বাচন থেকে হঠাৎ সরে দাঁড়াল বাংলাদেশ

সাবেক আইন সচিব জহিরুল হক মারা গেছেন

সাবেক আইন সচিব জহিরুল হক মারা গেছেন

মইনুল কবিরকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব নিয়োগ

মইনুল কবিরকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব নিয়োগ

নরেন দাসের কাজকে সংরক্ষণ করা হবে: আইনমন্ত্রী

নরেন দাসের কাজকে সংরক্ষণ করা হবে: আইনমন্ত্রী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ