মনিরুল ইসলাম লিমন: ১০ নভেম্বর ২০২০ বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব-কর্তব্য বিষয়ক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
এসময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোসাঃ কহিনুর আলম, মোসাঃ হাসনে হেনা বেগম, বাটাজোর ইউনিয়নের ইউপি সদস্য রীনা হালদার, রেখা বেগম, মীতা রানী, শরিকল ইউনিয়নের ইউপি সদস্য মোসাঃ জেসমিন, মোসাঃ খালেদা বেগম,
ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য ও সাবেক ইউপি সচিব মোঃ মাহতাব হোসেন প্রমুখ।


