খুলনায় সোহাগ পরিবহনের হেলপার মো. সাব্বিরকে (২৬) বাসের মধ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে নগরীর শিববাড়ী মোড়ে সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে এ হত্যাকাণ্ডের ঘটে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমতাজুল হক জানান, বৃহস্পতিবার রাতে সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব -১৪-৭১৫৩) নগরীর শিববাড়ী মোড়ে কাউন্টারের সামনে রাখা হয়। এরপর চালক চলে গেলেও হেলপার সাব্বির বাসে থেকে যায় বলে জানিয়েছেন কাউন্টারের অন্যরা।
তিনি বলেন, সাব্বিরে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।


