সব
facebook apsnews24.com
মিরপুর ভাঙ্গা বটতলায় ট্রাক-পটাং সংঘর্ষ নিহত-১, আহত-৯ - APSNews24.Com

মিরপুর ভাঙ্গা বটতলায় ট্রাক-পটাং সংঘর্ষ নিহত-১, আহত-৯

মিরপুর ভাঙ্গা বটতলায় ট্রাক-পটাং সংঘর্ষ নিহত-১, আহত-৯

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে।
এ ঘটনায় মহিলাসহ কমপক্ষে ৯ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ৭টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর ভাঙ্গাবটতলা নামকস্থানে ট্রাক ও ইঞ্জিন চালিত পটাং মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনাটি ঘটে।
সূত্র জানায় প্রায় ১২ জন যাত্রী পটাং যোগে চুনিয়াপাড়া থেকে ফার্মের রাস্তায় একটি মৃত বাড়ীতে যাচ্ছিলো। উক্ত স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের (ঝিনাইদহ-ট-১১-১৭৯৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে আগলামন চালক মনোয়ার হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হয়।

সে বারুইপাড়া ইউনিয়নের পশ্চিম চুনিয়াপাড়া গ্রামের আব্দুস সোবাহান ফকিরের ছেলে।
এতে আগলামনের যাত্রী চুনিয়াপাড়া গ্রামের চায়না খাতুন (৫০), জাহানারা খাতুন (৪৫), আসমা খাতুন (৬০), চমল (৩৫), কাজলী খাতুন (৩০), আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের টুলু (৪০) সহ কমপক্ষে ৯ যাত্রী আহত হয়েছে।
স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালাতক রয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  প্রীতি ক্রিকেট ম্যাচ

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রীতি ক্রিকেট ম্যাচ

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ