: রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী আর.এম. উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল ১৯৬৮ হতে আজব্দি ২০২০ পর্যন্ত সাবেক ছাত্রছাত্রীদের মিলন মেলার আয়োজন করতে যাচ্ছে অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ছাত্রীরা।
“চলো মাতি সবে, প্রাণের উৎসবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূনর্মিলনী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন কার্যক্রম এর শুভ উদ্বোধন মিটিং এ গতকাল বিকালে বিদ্যালয়ের হলরুমে পূনর্মিলনী কমিটির সভাপতি এখলাছুর রহমান মাসুদ এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর্নমিলনী অনুষ্ঠানের প্রধান উপদেষ্ঠা ইমান উদ্দিন ভূইয়া।
অনুষ্ঠানে নিজ নামের নিবন্ধন করে রেজিষ্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠান এর সাবেক প্রধান শিক্ষকা মিসেস রোহেনা আক্তার, উল্লেখ্য, ১৯৬৮-২০২০ ব্যাচ পর্যন্ত সাবেক সকল ছাত্র-ছাত্রীদের একত্রিত করতে আয়োজন করা হচ্ছে মিলন মেলার। এ নিয়ে বিগত দিনে একাধিক সভা এবং অনলাইন ভিত্তিক কনফারেন্সের মাধ্যমে এক রি-ইউনিয়ন কমিটির আত্মপ্রকাশ ঘটানো হয়। এবার সভায় সকলের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের একটি সম্ভাব্য তারিখ (২০ ফেব্রুয়ারী ২০২১) ঘোষনা করা হয় এবং রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ৩১ জানুয়ারী পর্যন্ত চলমান থাকবে বলে জানান পরিচালনা পরিষদ কমিটি।
কমিটি কর্তৃক আরো জানানো হয় যদি কোন কারনে কোন ছাত্রছাত্রী ৩১ জানুয়ারীর পর রেজিষ্ট্রেশন করতে আসেন তার নাম রেজিষ্ট্রেশন করা হবে তবে সে ক্ষেত্রে সময় ও সুযোগের অভাবে তার ছবি এবং নাম বিদ্যালয়ের ম্যাগাজিন বইয়ে প্রকাশ করা সম্ভব হবে না, এজন্য সকলকে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার আহবান জানান তারা।
আরো প্রকাশ থাকে যে এই অনুষ্ঠানে কেবল মাত্র বিদ্যালয়ে ভর্তি হয়েছে এমন সকল ছাত্রছাত্রীরা অংশ নিতে পারবে এবং তাছারা তাদের পরিবারের লোকজনেরাও অংশ নিতে পারবে সেক্ষেত্রে কমিটি কর্তৃক রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে যা সাবেক ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে ১ হাজার টাকা এবং তার স্ত্রীর/ স্বামীর জন্য ৭শত টাকা এবং ক্ষেত্র বিশেষ (ড্রাইভারের) জন্য ৩শত টাকা ধার্য্য করা হয়েছে। রেজিষ্ট্রেশন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন দুই ভাবেই চলমান থাকবে বলে বিশেষ ভাবে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের স্কুলটিকে সারা বিশ্বের মধ্যে সু-পরিচয় করাতে চাই এবং সাবেক ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে বিদ্যালয়ের জন্য আনুমানিক ৫০ লক্ষ্য টাকার একটি ফান্ড গঠন করার কথা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এমদাদ হোসেন সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আলকাছ উদ্দীন ভূইয়া, সাবেক ছাত্র ও শিক্ষক সোহরাব উদ্দীন, বিদ্যালয়ের সাবেক ছাত্র ডা.মনিরুজ্জামান, সার্জেন্ট(অবঃ) আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম ভুইয়া, কবি ও প্রভাষক মহসিন খোন্দকার, ফারুক আলী, কাজী কায়জার, সাইজ উদ্দিন খান,এনামূল হক সরকার, সাইফুল ইসলাম বাবু, এনামূল হক স্বপন, মাসুদুর রহমান ভূইয়া, ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম নাহিদ, এড.খন্দকার হালিম, মোঃ শফিকুল ইসলাম, মোহাম্মদ সেলিম মিয়া, মামুন সরকার, নওফেল আহামেদ, ওসমান মিয়া সহ বিভিন্ন ব্যাচের সাবেক ছাত্রছাত্রীরা।
এসময় বক্তারা যে কোন মূল্যে পূনর্মিলনী সফল কারার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন এবং সাবেক প্রধান শিক্ষিকা বলেন আর. এম. উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীরা দেশে এবং বিদেশে এই বিদ্যালয় এর সুনাম বৃদ্ধি করছে এবং বিদ্যালয় কে আলোকিত করছে এটা একজন শিক্ষক হিসেবে শুধু নয় তাদের “মা “হিসেবে আমি খুবই গৌরাবান্বিত বোধ করি।


