সব
facebook apsnews24.com
কলারোয়া প্রেসক্লাবে নারী দোকানীর সংবাদ সম্মেলন - APSNews24.Com

কলারোয়া প্রেসক্লাবে নারী দোকানীর সংবাদ সম্মেলন

কলারোয়া প্রেসক্লাবে নারী দোকানীর সংবাদ সম্মেলন

আসাদ কলারোয়া সাতক্ষীরাঃকলারোয়া প্রেসক্লাবে রোববার দুপুরে উপজেলার কাজীরহাট বাজারের মোছাঃ বেলফুল বেগম (৪৫) নামের এক নারী দোকানী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে রঘুনাথপুর গ্রামের আব্দুল মজিদের কন্যা বেলফুল বেগম বলেন, কাজীরহাট বাজারে তিনি সরকার কর্তৃক বরাদ্দকৃত দোকানে দীর্ঘদিন ধরে কসমেটিকস এর ব্যবসা করে আসছেন। শারিরীক অসুস্থতার কারণে গত কয়েকদিন তিনি দোকানের ব্যবসা চালিয়ে যেতে পারেননি। সেই সুযোগে রঘুনাথপুর গ্রামের মৃত বাদল সরদারের ছেলে মোখলেছুর রহমানসহ ২/৩ জন ওই দোকান জোর পূর্বক দখল করার উদ্দেশ্যে সেখানে মালামাল উঠায়। বিষয়টি প্রশাসনকে জানালে প্রশাসন কর্তৃক দোকান ছাড়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু সে নির্দেশ তারা মানেনি। এমনকি দখলকারীরা গত ৬ নভেম্বর অজ্ঞাত ২/৩ জনকে নিয়ে তাকে কিল ঘুষি মারে ও তার কন্যা রানু খাতুন (১৯)কে টানা-হ্যাঁচড়া-শ্লীলতাহানি করে তাকে মারধোর করে। তারা তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকিধামকি দিয়ে দোকান থেকে তাড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  প্রীতি ক্রিকেট ম্যাচ

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রীতি ক্রিকেট ম্যাচ

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ