সব
facebook apsnews24.com
“মানবতার যোদ্ধা ফাউন্ডেশন”র উদ্বোধনে ওসি’র ডোপ টেষ্টের আহবান। - APSNews24.Com

“মানবতার যোদ্ধা ফাউন্ডেশন”র উদ্বোধনে ওসি’র ডোপ টেষ্টের আহবান।

“মানবতার যোদ্ধা ফাউন্ডেশন”র উদ্বোধনে ওসি’র ডোপ টেষ্টের আহবান।

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সকলের সহযোগিতা উন্নয়নের অগ্রগতির প্রতিপাদ্য’কে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াবে ‘মানবতার যোদ্ধা ফাউন্ডেশন’। শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৪ টায় কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে মানবতার যোদ্ধা ফাউন্ডেশনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে তানভীর ইসলামের সভাপতিত্বে ও শেখ আবির আহাম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলাপরিষদের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘মানবিক এ কাজের মহতী উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ। মানবতার যোদ্ধা ফাউন্ডেশনের এই নবযাত্রায় আমি সকল সহযোগিতায় তরুণ প্রজন্মের পাশে থাকব।’

বিশেষ অতিথির বক্তব্যে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বলেন, ‘আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মের এ সংগঠনটি মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ অন্যায়ের প্রতিবাদ সামাজিক আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। তার পাশাপাশি এ সংগঠনের সদস্য সংযুক্ত করার ক্ষেত্রে সকল সদস্যকে ডোপ টেস্ট করতে হবে মাদকাসক্ত যেন সংগঠনের ব্যানারে না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে, মাদক রাষ্ট্র সমাজকে পিছিয়ে দেয় ও অপকর্মে লিপ্ত করে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  প্রীতি ক্রিকেট ম্যাচ

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রীতি ক্রিকেট ম্যাচ

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ