সব
facebook apsnews24.com
উজিরপুর হারতায় হিন্দু যুবকের জোর পুর্বক লিঙ্গ কর্তনের অভিযোগ। - APSNews24.Com

উজিরপুর হারতায় হিন্দু যুবকের জোর পুর্বক লিঙ্গ কর্তনের অভিযোগ।

উজিরপুর হারতায় হিন্দু যুবকের জোর পুর্বক লিঙ্গ কর্তনের অভিযোগ।

তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন কুচিয়ার পাড় উচ্চ গ্রাম নিবাসী নির্মল দাস এর ছেলে অভিজিৎ দাস(২০)’কে কাজ দেওয়ার কথা বলে ঢাকা নিয়ে একই গ্রামের কালাম হাওলাদার(৪০), পিতাঃ মালেক হাওলাদার, ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়ার প্রলোভন দেখিয়েও রাজি করাতে না পেরে জোর করে সুন্নাতে খতনা দেবার অভিযোগ পাওয়া যায়।

https://www.facebook.com/messenger_media/?thread_id=3050290661713633&attachment_id=1326352984374042&message_id=mid.%24gAArWOSNaZuF700e_B11ogDwWAbYX

ভিকটিম অভিজিৎ দাস’ বলেন ” আমাকে কাজ দেওয়ার কথা বলে গত ২রা অক্টোর তারিখ ঢাকা জিনজিরা নিয়ে বেশ কিছু দিন যাবত ধর্ম ত্যাগে করার কথা বলে বিভিন্ন প্রলোভন দেখায় কালাম হাওলাদার, আমি রাজি না হওয়ায় গত মাসে ১৬ তারিখ জোর পুর্বক চার – পাঁচজন আমাকে ধরে বেধে লিংঙ্গ কর্তন করে, এবং ওষুধ পত্র এনে দেন। পরে সুযোগ পেয়ে গত ২২ শে অক্টোবর বাড়ি চলে আসি, কিন্তু বাড়িতে এসে লজ্জায় কাউকে প্রকাশ করতে পারিনি। গতকাল ৬ অক্টোবর আমার চাচি সুপারি পাড়তে গাছে উঠতে বললে আমি পারবোনা বলি, তখন গাছে উঠতে জোড়া জুড়ি করতে থাকলে এসব ঘটনা বলি”।

আজ ৭ নভেম্বর সকালে উপজেলার হারতা ইউনিয়ন পরিষদে ভিকটিম অভিজিৎ দাস ‘এর স্বজনরা হিন্দু সম্প্রদায়ের নেত্রীবৃন্দ ও স্থানীয় লোকজন এঘটনার তিব্র প্রতিবাদ জানায়।

এসময়ে হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ হরেন রায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। তারা জানান সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর এমন অনাচারের বিরুদ্ধে তিব্র নিন্দা প্রকাশ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এব্যপারে ভিকটিম অভিজিৎ দাস বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে।

অন্যদিকে অভিযুক্ত কালাম হাওলাদার ও তার ছেলে বাজার ব্যবসায়ি কামরুল হাওলাদার(২০) এমন উত্তেজনা মূলক অবস্থার টের পেয়ে পলাতক হয়েছেন।

  • 61
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  প্রীতি ক্রিকেট ম্যাচ

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রীতি ক্রিকেট ম্যাচ

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ