সব
facebook apsnews24.com
মুজিববর্ষ: বরগুনায় আইন শৃঙ্খলা সম্পর্কিত মত বিনিময় সভা। - APSNews24.Com

মুজিববর্ষ: বরগুনায় আইন শৃঙ্খলা সম্পর্কিত মত বিনিময় সভা।

মুজিববর্ষ: বরগুনায় আইন শৃঙ্খলা সম্পর্কিত মত বিনিময় সভা।

মোঃ রাসেল হোসাইন বরগুনা প্রতিনিধিঃ

বরগুনায় মুজিববর্ষ উপলক্ষে পৌর নাগরিক, সুধী সমাজ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পেশাজীবিদের নিয়ে সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা সম্পর্কিত মত বিনিময় সভা করেন আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান।

সন্ধ্যা সাড়ে সাতটায় পৌরসভার পান বাজার চত্বরে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে, পৌরসভার আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার আমতলী (সার্কেল) মো: রবিউল ইসলাম। আমতলী থানার অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার সহ পৌর কাউন্সিলর, ব্যবসায়ী, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ব্যবসায়ীরা পৌর মেয়রের কাছে অপরাধীদের চিহ্নিত করার জন্য শহরের মোড়ে মোড়ে সিসি ক্যামেরায় আওতায় আনার দাবি করেন তারা।

মেয়র মতিয়ার রহমান বলেন,আপনার আমার সকলের চেষ্টায় আমতলী পৌরসভা একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করব। মাদক নির্মুল করার জন্য আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীকে সহযোগিতা করতে হবে। মাদক নির্মুল হলেই আমতলী পৌরসভার আইনশৃংখলা রক্ষা হবে। বাজার রক্ষা করার জন্য প্রত্যেক ব্যবসায়ীকে দোকানের সামনে পিছনে লাইটের ব্যবস্থা করার অনুরোধ জানান মেয়র। তিনি বলেন, বাজারের প্রত্যেক মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করে, বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে । এবং পৌরসভা এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ , কোনোভাবেই বরদাশ্ত করা যাবে না। এদেরকে আপনারা চিহ্নিত করে আইন প্রশাসনকে সহযোগিতা করার দাবি করেন তিনি। তিনি বলেন, বরগুনা-১ আসনের আসনের সংসদ সদস্য, বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি’র দিক নির্দেশনায় আজ আমতলী পৌরসভা মডেল পৌর সভায় রূপান্তরিত করতে পেরেছি।

তিনি বলেন আমতলী বাসী দাবি করেছেন পৌরসভায় এলাকায় বিনোদন পার্ক নেই। আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের ওপদার পশ্চিম পাশে একটি অত্যাধুনিক বঙ্গবন্ধু উদ্যান, শিশুপার্ক, লেকপার্ক করে দেওয়া হবে এবং কাজটি প্রক্রিয়াধীন রয়েছে, তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন একশ্রেণীর কুচক্রী মহল সরকারের উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করছে। ওই সমস্ত লোকদের চিহ্নিত করে পৌরবাসীকে প্রতিহত করারও দাবি করেন মেয়র।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  প্রীতি ক্রিকেট ম্যাচ

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রীতি ক্রিকেট ম্যাচ

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ