মোঃ অপু: সারাবিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে বনভূমি থাকা উচিত ২৫ শতাংশ; যেখানে বর্তমানে বনভূমি রয়েছে ১৬ শতাংশ মাত্র। এই ঘাটতি পূরণে ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। এবং সামাজিক উন্নয়ন এর দিকে বিবেচনা করে বরিশাল জেলার উজিরপুর উপজেলার কিছু মেধাবী শিক্ষার্থীদের নিজ অর্থায়নে এই স্বপ্ন ফাউন্ডেশন পরিচালনা করা হয়। তাই তাদের স্বপ্নপূরনের লক্ষ্যে “স্বপ্ন ফাউন্ডেশন”র পক্ষ থেকে সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজ, হাবিবপুর পুরাতন বাজার, হাবিবপুর মাদ্রাসায় বৃক্ষরোপণ করা হয়।
এপিএস নিউজের সাথে “স্বপ্ন ফাউন্ডেশন” এর এক সদস্য সাথে কথা হলে সে জানায় তাদের এই বৃক্ষরোপন কর্মসূচীর মূল উদ্দেশ্য ছিল সামাজিক পর্যায়ে মানুষের মধ্যে বৃক্ষরোপণের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা, যাতে তারা ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে উৎসাহিত হয় এমনকি ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণে আমরা সর্বদা প্রস্তুত ।


