তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাবেক সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি জনপ্রিয় আওয়ামী লীগ নেতা মোঃ হাফিজুর রহমান ইকবাল ‘এর রোগ মুক্তি কামনায় উপজেলার সাতলা ইউনিয়নের ৫ নং ওর্য়াড পূর্ব রাজাপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গতকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮ টায় ভক্তবৃন্দ ও পূজারীদের উপস্থিতিতে প্রার্থনা করা হয়।
সেসময় প্রয়াত চেয়ারম্যান আবদুল খালেক আজাদ এবং সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম আঃ মালেক মাষ্টার’এর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অর্চনা বিশ্বাস ও তার স্বামী, সক্রিয় আওয়ামী লীগ কর্মী উত্তম বিশ্বাস এর আয়োজনে স্থানীয় মহিলা পুরুষ সকল ভক্তবৃন্দের উপস্থিতিতে এই প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেসময় উপস্থিত ছিলেন ওর্য়াড আওয়ামী লীগের সহ সভাপতি বিমল বিশ্বাস, যুবলীগ সদস্য লিটন বল্লব’সহ প্রমূখ।


