নরসিংদী প্রতিনিধি:
মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে নারী নিযার্তন, ধর্ষন, জঙ্গী, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নিমূল সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ির (বিট নং: ০২) এর আয়োজনে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের সভাপতিত্বে ও বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামালের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাঁশগাড়ি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুজিবুর রহমান আবুলী, বীর মুক্তিযোদ্ধা আবু সায়িদ, আয়েত আলী, মোগল পাখি, আহসান উল্লাহ, সামসুজ্জামান, সাহাবুদ্দিন, বাঁশগাড়ি ইউপি আ-লীগের সভাপতি হাসান আলী সরকার, সা:সম্পাদক বাবুল মেম্বার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক চৌধুরি (খোকা), ১নং ওয়ার্ড মেম্বার কবির সরকার, ৩নং ওয়ার্ড মেম্বার আমির হোসেন, ৬নং ওয়ার্ড মেম্বার ও ডায়মন্ড স্পোটিং ক্লাবের কর্নধার গয়েছ আলী, নরসিংদী জেলা যুবলীগের সহ সম্পাদক এম জাকির হোসেন, বাঁশগাড়ি নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সিরাজী, বিশিষ্ঠ সমাজ সেবক আওলাদ হোসেন, সমাজ সেবক জাহাঙ্গীর সরকার, বাঁশগাড়ি টেঁটা কালচার নির্মূল পরিষদের মুখপাত্র শরিফুল ইসলাম শিপন প্রমূখ।


