সব
facebook apsnews24.com
কলারোয়ায় ১১কেজি ভারতীয় রুপার চেইনসহ ভ্যান চালক আটক - APSNews24.Com

কলারোয়ায় ১১কেজি ভারতীয় রুপার চেইনসহ ভ্যান চালক আটক

কলারোয়ায় ১১কেজি ভারতীয় রুপার চেইনসহ ভ্যান চালক আটক

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্ররতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ১১কেজি ৭শ গ্রাম রূপার গহণা উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার (৫নভেম্বর) বিকাল ৫টার দিকে পৌরসদরের বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনের রাস্তা থেকে ওই গুলো উদ্ধার করা হয়।

৯টি প্যাকেটে মোড়ানো উদ্ধার হওয়া রূপার গহণার ওজন ১১ কেজি ৭’শ গ্রাম। এগুলো ভারত সীমান্ত এলাকা থেকে আসা একটি ভ্যানে থাকা বাজারের ব্যাগের মধ্যে।
এসময় জিজ্ঞাসাবাদের জন্য ভ্যান চালক মাসুদুর রহমান ওরফে খোকন ঢালী (৪০) কে পুলিশ আটক করেন। সে উপজেলার কেঁড়াগাছি গ্রামের আরশাদ আলী ঢালীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ¦ মীর খায়রুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল সংলগ্ন বঙ্গবন্ধু মহিলা কলেজের সামানে কলারোয়া-গয়ড়া সড়কের ওই স্থানে একটি ভ্যানে থাকা বাজারের ব্যাগ থেকে ৯টি প্যাকেটে মোড়ানো ১১ কেজি ৭’শ গ্রাম রূপার গহণা উদ্ধার করা হয়। ভ্যানটি কলারোয়ার দিকে আসছিলো। ভ্যান চালককে আটক করা হয়েছে। এব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
তিনি আরো জানান,ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে সে জানিয়েছে সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তি তাকে ওই ব্যাগটি দিয়ে ছিলেন কলারোয়া নিয়ে যাওয়ার জন্য।

এদিকে, উদ্ধার হওয়া রূপার গহণার মধ্যে বিপুল সংখ্যক চেইন ও ২০ জোড়া শিশুদের হাতের বায়লা রয়েছে বলে জানা গেছে। যার আনুমানিক বাজার মূল্য ৯লাখ ৩৬হাজার ৫’শ ১৬ টাকা।

অভিযান পরিচালনা করেন কলারোয়া অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবিরের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল এএসআই আলাউদ্দিনসহ থানার টিম।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  প্রীতি ক্রিকেট ম্যাচ

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রীতি ক্রিকেট ম্যাচ

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ