মহিবুল্লাহ পাটোয়ারী :
কুয়াকাটা সৈকতের বালুক্ষয় রোধসহ সৈকতের উন্নয়নে ৪৫০কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মস্ত্রনালয়। খুব শীঘ্রই পরিকল্পনা মন্ত্রনালয় হয়ে একনেকে প্রকল্পটি অনুমোদিত হবে। কুয়কাটা সৈকত প্রতিরক্ষা ও উন্নয়ন নামের এ প্রকল্পটির কাজ বাস্তবায়িত হলে কুয়াকাটা সৈকত হবে একটি দৃস্টিনন্দন সেরা সমুদ্র সৈকত। বৃহস্পতিবার শেষ বিকেলে কুয়াকাটা সৈকতের বালুক্ষয় এবং উপক‚লীয় বেরিবাঁধ উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন এসে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম।
এসময় উপমন্ত্রী উপজেলার বেরিবাধ ভাঙ্গন কবলিত নিজামপুরের ৪ কিলোমিটার সিসি বøক দিয়ে প্রতিরক্ষার আশ্বাস প্রদান করেন। পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাসহ পটুয়াখালী জেলো ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


