সব
facebook apsnews24.com
সড়ক দূর্ঘটনায় ইবির সাবেক ছাত্রলীগ সম্পাদকের মৃত্যু - APSNews24.Com

সড়ক দূর্ঘটনায় ইবির সাবেক ছাত্রলীগ সম্পাদকের মৃত্যু

সড়ক দূর্ঘটনায় ইবির সাবেক ছাত্রলীগ সম্পাদকের মৃত্যু

ইবি প্রতিনিধি- সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক সাধারণ সম্পাদক অমিত কুমার দাস মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া ২০১৪ সালের ডিসেম্বরে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হন।

বুধবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, অমিতের বাড়ি গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপড় গ্রামে।

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে মহাসড়কের আমতলী নামকস্থানে একটি ট্রাককে সাইড দিতে মাইলপোস্টে ধাক্কা লেগে অমিত কুমার দাসকে বহনকারী প্রাইভেটকারটি। এসময় কারটি উল্টে গেলে গাড়িতে থাকা চালকসহ পাঁচজনই আহত হন। পরে ঢাকা ফিরে চিকিৎসা শেষে বাসায় ফেরেন তারা।

বুধবার সকালে ফের গুরুতর অসুস্থ হয়ে বমি শুরু করেন অমিত। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার মাথা ও কোমরের কাছে যে আঘাতের চিহ্ন রয়েছে তাতে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন তার স্বজনরা।

অমিত কুমার দাসের ভাইপো ও ইবির ইংরেজী বিভাগের সাবেক শিক্ষার্থী কমল কৃষ্ণ অধিকারী বলেন, ‘চাচার শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে তাতে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। চাচার মাথা, কোমর এবং পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে। এ চিহ্নগুলো দেখে মনে হচ্ছে ক্রিকেট স্ট্যাম্প বা ভারী কোনো কিছুর আঘাতের চিহ্ন।’

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  প্রীতি ক্রিকেট ম্যাচ

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রীতি ক্রিকেট ম্যাচ

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

ফেনীতে প্রকৌশলীকে মারধর, আটক ৩

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ