সৈয়দ মোঃরেশাত পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
আজ বুধবার সকালে পাঙ্গাশিয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এসময় নিহতের পাশ থেকে ২টি ছুড়ি, ১টি গামছা ও ১টি মাক্স উদ্ধার করা হয়। নিহত অটোচালক আনোয়ার হোসেন হাওলাদার সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পার কার্তিকপাশা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২ নভেম্বর সোমবার সন্ধ্যা রাতে দুমকির মুন্সিরহাট এলাকায় অবস্থান করেছিলো অটোচালক আনোয়ার হাওলাদার। এরপর রাত ৯টায় তার মোবাইলে কল আসে মুন্সিরহাট থেকে মৌকরণ যাত্রী যাবার জন্য, আর ঠিক সেদিন রাত থেকেই নিখোঁজ হন অটো চালক আনোয়ার। পরে গতকাল ৩ নভেম্বর অটো ছিনতাই ও হত্যার সঙ্গে জড়িত মো. রাজিব ও রবিউল গলাচিপার হরিদেবপুর খেয়াঘাট এলাকায় অটো বিক্রি করতে গেলে স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে। আটক দুজেনরই বাড়ি মৌকরণ কাচারিঘাট এলাকায়।
এবিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন এপিএস নিউজ দুমকী উপজেলা প্রতিনিধিকে বলেন, আটক দুজনের তথ্য মতে এঘটনায় আরো দুজন জড়িত, তবে তাদের গ্রেফতারের অভিযান চলছে। এছাড়া লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


