সব
facebook apsnews24.com
পাহাড় প্রাণ বাঁচল ৩০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর - APSNews24.Com

পাহাড় প্রাণ বাঁচল ৩০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

পাহাড় প্রাণ বাঁচল ৩০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

জানা গেছে, সন্ধ্যায় ৫০ জনেরও বেশি পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা করে নজরুল ট্রাভেলসের একটি বাস। মাটিরাঙ্গার সাপমারা পুলিশ চেকপোস্ট অতিক্রম করে পাহাড়ে নামার সময় যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি উল্টে একটি বৈদ্যুতিক পিলার ও পাহাড়ের সঙ্গে আটকে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় যানটির যাত্রীরা। তবে গাড়িতে থাকা ৩০ পর্যটক আহত হয়েছেন। আহতদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে।

ছুটি ট্যুরিজমের কো-অর্ডিনেটর আহত লিয়ন গাজী বলেন, সাজেক ঘুরে ফেরার পথে পাহাড় নামার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী জানান, বাসে থাকা অন্তত ৩০ পর্যটক গুরুতর আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহে ধর্ষিতাকে বিয়ে করার শর্তে জামিন পেল ধর্ষক

ঝিনাইদহে ধর্ষিতাকে বিয়ে করার শর্তে জামিন পেল ধর্ষক

আদর্শবিহীন রাজনীতি টিকে থাকতে পারে না: প্রধানমন্ত্রী

আদর্শবিহীন রাজনীতি টিকে থাকতে পারে না: প্রধানমন্ত্রী

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮টাকা

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮টাকা

চালান ১৪ লক্ষ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

চালান ১৪ লক্ষ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

মুক্তিযোদ্ধা শাহজাহান শিয়ালীর শেষ ইচ্ছা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করা

মুক্তিযোদ্ধা শাহজাহান শিয়ালীর শেষ ইচ্ছা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করা

নীল ভাত কেন খাবেন?

নীল ভাত কেন খাবেন?

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ